[ লাইফস্টাইল ]
নারকেল ভর্তা
ছবি: সংগৃহীত
নারকেল সব ঋতুতেই পাওয়া যায়। নারিকেল দিয়ে সাধারণত মিষ্টি খাবার খাওয়া হয়। এছাড়াও কিছু কিছু ঐতিহ্যবাহী রান্না আছে যেগুলো নারকেল দিয়ে রান্না করে খেয়েছেন। কিন্তু নারকেল ভর্তা কি কখনো বানিয়েছেন? এটা বানানো কিন্তু খুব সহজ আর খেতেও ভীষণ মজা। জেনে নিন মজাদার নারকেল ভর্তার রেসিপি-
উপকরণ: কোরানো নারকেল দেড় কাপ, পিঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ৪ থেকে ৫ টা, সরিষা তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদ মতো।
প্রণালী: প্যানে সামান্য তেল দিয়ে পিঁয়াজ, রসুন হালকা বাদামি করে ভেজে তুলে নিন। এবার তেলে শুকনা মরিচ ভেজে নিন। পাটায় প্রথমে শুকনা মরিচ ভালো করে পিষে নিন। এরপর পিঁয়াজ রসুন নারকেল ঢেলে সবগুলো একসঙ্গে বেটে নিন। এবার সরিষা তেল আর লবণ দিয়ে মেখে নিন মজাদার নারকেল ভর্তা।
ডেইলি-বাংলাদেশ/জেএমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!